ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হলেন আজাদ মজুমদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৫:৪৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-৪ ভুক্ত ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১ হাজার ২০০ টাকা নির্ধারিত বেতনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft