বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৫:০৬ পিএম

দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শুক্রবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং অ্যান্টি-ভেনমসহ অন্যান্য জরুরি ওষুধ মজুত আছে। এসব এলাকায় স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যার্তদের সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বন্যা বিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার মোবাইল নম্বর ০১৭৫৯১১৪৪৮৮। এর মাধ্যমে সব ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। এই কন্ট্রোল রুমের অধীনে দেশের সব স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft