দুদকে পরিচালক পদে ৯ কর্মকর্তার পদোন্নতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৭:০৭ পিএম

উপপরিচালক থেকে নয় কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার (২১ আগস্ট) দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপপরিচালক মো. গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছির উদ্দিন, খান মো. মীজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো. আব্দুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক। 

এদের মধ্যে উপপরিচালক মো. গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছির উদ্দিন ও খান মো. মীজানুল ইসলাম দীর্ঘ সময় ধরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা ছিলেন। জ্যেষ্ঠতার তালিকায় উপরের দিকে থাকলেও বিভিন্ন কারণে ১০ থেকে ১২ বছর ধরে পদোন্নতি পাননি তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft