গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৩০ পিএম

আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে। 

আজ সোমবার সকালে  সম্মেলন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম,সহ সভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু, সহ সভাপতি ও  জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.আতিয়ার রহমান মুন্সি, আওয়ামী লীগ নেতা রাজী উদ্দিন খান রাজু, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা ছাত্র লীগ সভাপতি নিউটন মোল্লা প্রমুখ। 

জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান সাংবাদিকদের বলেন, আগামী ১৫ আগষ্ট জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করাসহ কোরান খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft