সুপ্রিম কোর্টের কার্যক্রম কাল থেকে শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৮:২১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকেই আন্দোলনের কেন্দ্র হতে থাকে সুপ্রিম কোর্ট।

গতকাল শনিবার (১০ আগস্ট) বন্ধের দিনে আন্দোলনের মুখে পরে বিদায় নিতে বাধ্য হন প্রধান বিচারপতি। এসব ঘটনায় প্রায় সাত দিন বন্ধ থাকে আদালতের কার্যক্রম। এরই মধ্যে নতুন বিচারপতি নিয়োগ পাওয়ায় এসব চিত্র পাল্টাচ্ছে।

দায়িত্ব নেওয়ার পরই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের ৮ বেঞ্চ গঠন করেছেন। এর পরেই তিনি সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরুর সিদ্ধান্ত দেন। সিদ্ধান্তের আলোকে সোমবার (১২ আগস্ট) থেকে বিচারকাজ শুরু করা হবে।

আজ রোববার (১১ আগস্ট) বিকেলে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত আসছে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   সুপ্রিম কোর্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft