কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৫:৫০ পিএম

প্রিয় বন্ধুর ডাকে সাড়া দিয়েও তার সাথে দেখা করা হলোনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গোপালগঞ্জের কোটালীপাড়ার শুভ তালুকদার (২৫) এর । সে উপজেলা শ্রমিকলীগ সভাপতি কুশলা ইউপি সেনারগাতী গ্রামের রফিকুল ইসলাম তালুকদারের ছেলে। 

গতকাল শনিবার দুপুরে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের ভোজেরগাতী নামক স্থানে এক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার। 

জানা যায়, মটর সাইকেল যোগে গোপালগঞ্জ যাচ্ছিলো শুভ। ঘটনা স্থলে পৌছালে দ্রুত গতির মটর সাইকেলটি নিয়ন্ত্রন হারালে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নিহতের পিতা সাংবাদিকদের বলেন, মিছিল সমাবেশ করার লক্ষ্যে ভার্সিটি পড়ুয়া বন্ধুর ফোন পেয়ে ছেলেটি আত্মীয়ের মটর সাইকেল নিয়ে গোপালগঞ্জ যাচ্ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft