বাগদান সারলেন নাগা চৈতন্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ২:৩১ পিএম

গুঞ্জন ছিল তেলুগু অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা নাগা চৈতন্য। অবশেষে সেটাই সত্য হলো। বাগদান সেরেছে এই যুগল। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদান সারছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। অনুষ্ঠান হয়েছে নাগার্জুনের বাড়িতে। এতে দুই তারকার ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বাগদানের খবর আসার পর থেকেই অভিনেতার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা।

এর আগে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। একসময় দুজনকে ‌‘পাওয়ার কাপল’ হিসেবে আখ্যা দিতেন ভক্তরা। তবে ২০২১ সালে সামান্থা আর নাগার বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকেই নাগা ও শোভিতার ডেট  করার খবর চাউর হয়।

২০১৭ সালে হয়েছিল সামান্থা ও নাগা চৈতন্যর বিয়ে। তাঁদের বিয়ে মাত্র চার বছর স্থায়ী হয়েছিল। ২০২১ সালের অক্টোবরে ঘোষণা করেছিলেন যে, তাঁরা আলাদা হয়ে যাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft