পদত্যাগ করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৯:৫৫ পিএম আপডেট: ০৯.০৮.২০২৪ ১০:৩৬ পিএম

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। 
ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেল ৩টার দিকে গভর্নর তার এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। তবে, এ বিষয়ে সচিব আবদুর রহমান খান কোনো মন্তব্য করেননি। 

সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। আগামীকাল অর্থ মন্ত্রণালয় ও তার আওতাধীন তিনটি বিভাগের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেখানে হয়তো বিষয়টি জানা যেতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   অর্থনীতি   গভর্নর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft