অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১০:১৩ পিএম

অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ থাকবে। আজ বুধবার (৭ আগস্ট) ভারতীয়  ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তির কারণে আজ বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভ্রমণ   ভারত   ভিসা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft