মেহেরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ১১:০৯ পিএম

মেহেরপুর জেলা জুড়ে চলছে ব‍্যাপক ধ্বংসযজ্ঞ, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

বেলা সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর ও দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ রাস্তায় মানুষ নেমে পড়ে। 

পরে একের এক মিছিল শুরু বের করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মিছিল থেকেই শুরু হয় ধ্বংসযজ্ঞ, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগের ঘটনা। 

এসময় জেলা আওয়ামী লীগের অফিস, জনপ্রশাসন মন্ত্রীর বাসভবন, বড় বাজার ব‍্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোকনের অফিস,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়ারুল ইসলামের অফিস, পিপি পল্লব ভট্টাচার্যের বাসভবন, মেহেরপুর প্রেস ক্লাব, ভাইব ফ্যাশন, লুকস ফ‍্যাশান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, যুবলীগ নেতা নাহিদের বাড়ি, আরোহী বস্ত্রালয়, রশিদা ইলেকট্রনিকস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ঠিকাদার মাহাবুবের বাড়িতে অগ্নিসংযোগ ও ব‍্যাপক ভাংচুর চালানো হয়। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft