গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ৫:৪৬ পিএম

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার এক স্কুল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জন। হতাহতদের বেশিরভাগই শিশু। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ আগস্ট) গাজা সিটির শেখ রেদওয়ানে এক স্কুল ভবনে এই হামলা হয়েছে। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ইসরায়েলি হামলায় ১৭ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে বলা হয়েছে, হামামা স্কুলে ইসরায়েলি বোমাবর্ষণে ১৭ জন শহিদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছে। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজারের বেশি। আহত হয়েছে অন্তত ৯০ হাজার। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   গাজা যুদ্ধ   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft