মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান করুন: রিফাত রশিদ
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ৪:৩৯ পিএম

ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া এবং কোনোভাবে মাঠ না ছাড়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।


রোববার (৪ আগস্ট) তার ফেসবুক প্রোফাইলে এমন ঘোষণা দেন তিনি। রিফাত লিখেন, ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান করুন। মসজিদের মাইক থেকে আমাদের সকল কর্মসূচি ঘোষণা করবেন।

এদিকে এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

ইতোমধ্যে শাহবাগ, সাইন্সল্যাব, যাত্রাবাড়ী, শনিরআখড়া, উত্তর বাড্ডা ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের   ইন্টারনেট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft