দেশজুড়ে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ৪:০৫ পিএম

বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এতে পাবনা, বগুড়া, বরিশাল, রংপুরসহ ৯টি জেলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত।

এরমধ্যে পাবনা ও ফেনীতে ৩ জন করে, মুন্সিগঞ্জ, রংপুর এবং বগুড়ায় ২ জন করে, মাগুরা, কুমিল্লা, বরিশালে একজন করে নিহত হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কোটা আন্দোলন   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft