অসহযোগ আন্দোলন
গাজীপুরে শিববাড়ি মোড় শিক্ষার্থীদের দখলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ২:৩০ পিএম

গাজীপুরের শহরের শিববাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে।  একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে মোড় দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল থেকেই শিববাড়ি মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। বেলা ১১টার দিকে ডুয়েট থেকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা শিববাড়ি মোড়ের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। তাদের দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরাও ছাত্রলীগদের পাল্টা ধাওয়া দেয়। আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সটকে পড়ে। 

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft