মাদারীপুরে আওয়ামীলীগের প্রতিবাদ সভা
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৩:৪৫ পিএম

সারাদেশে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি, জামাতের নৈরাজ্য দেশী ও আন্তর্জাতিক বিরোধী চক্রের ষড়যন্ত্র, রাষ্ট্রীয় সম্পদ, দলীয় কার্যালয়, ব্যক্তিগত সম্পদ ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামীলীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে।

আজ শনিবার সকালে মাদারীপুর শহরের পৌর কমিনিউটি সেন্টারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমূখ।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বিএনপি, জামাত আন্দোলনের নামে রাষ্ট্র ও দেশের সম্পদ ধ্বংসের খেলায় মেতেছে। 
প্রতিবাদ সভায় পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ম আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft