আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৪:৪১ পিএম

কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক প্রাণহানি ও সংঘাতময় পরিস্থিতির কারণে তিনদিন বন্ধ ও কয়েক দিন সীমিত সময় অফিস চলে। আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে অফিসের কার্যক্রম চলবে। 

এদিন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  চলবে অফিস।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বুধবার থেকে স্বাভাবিক অফিস সময়সূচি মেনে চলবে। ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আজ বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   জনপ্রশাসন মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft