পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে সেনাবাহিনী: সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৭:০১ পিএম

আজ বুধবার (২৪ জুলাই) শেরপুরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

সেনাপ্রধান বলেন, ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ঢাকায় মূল সমস্যা থাকলেও দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা অল্প সময়ে সবকিছু নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় দায়িত্বরত সেনা সদস্যদের আরও কিছুদিন মাঠে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনাবাহিনী। সেই সঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সবশেষ আজ বুধবার রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সেনাপ্রধান   কারফিউ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft