প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪, ১০:৩২ পিএম আপডেট: ২৩.০৭.২০২৪ ১০:৩৫ পিএম

এক সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস করছে জো বাইডেন। হামলার শিকার হওয়ার পর প্রথম কোনো জনসমাবেশে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, সৃষ্টিকর্তা তার সাথে আছেন বলেই নিরাপদে আছেন তিনি। এসময় সমাবেশে আসার ইস্যু ও পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন তিনি।
এছাড়াও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের সাথে প্রচারণায় যোগ দেন তার রানিংমেট জেডি ভান্স।