গোপালগঞ্জের ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:৩৪ পিএম

মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার  দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ করে। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লিংকন মোল্লা, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম, সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলাম বক্তব্য রাখেন। 

এ কর্মসূচীতে যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। 

বক্তারা বলেন, আন্দোলনের নামে সারা দেশ অস্থিতিশীলতা তৈরী করা হচ্ছে। এ আন্দোলনের নামে মহান স্বাধীনতাকে কটাক্ষ করে রাজকারদের প্রতি সাফাই গাওয়া হচ্ছে। যা কখনো ছাত্রলীগ মেনে নেবে না। আন্দোলনের নামে বিএনপ-জামাত ও শিবির তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। ছাত্রলীগ ইহা প্রতিহত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft