কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে রাজি সরকার: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:০৩ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার। 

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।’

শিক্ষার্থীদেরকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে। 

তিনি আরও জানান, গত মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft