কোপার ফাইনাল মাতাবেন শাকিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ৫:৩৬ পিএম

এবার কোপার ফাইনালে স্টেজ মাতাবেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে পারফর্ম করবেন তিনি।

লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকার জমজমাট ইতি টানার লক্ষ্যে মাঠে উপস্থিত দর্শকদের জন্য শাকিরার গানের আয়োজন করেছে তারা। ম্যাচের মাঝবিরতিতে ২০ মিনিট গান গাইবেন কলম্বিয়ার এই তারকাশিল্পী। এর জন্য তাকে মোটা অঙ্কের অর্থ দিতে হচ্ছে।

শুধু শাকিরা নন ফাইনালে পারফরম করতে দেখা যাবে মার্কিন র‍্যাপার কার্ডি বিকেও। স্প্যানিশ গণমাধ্যম মার্কার তথ্য মতে, ২০ মিনিটের জন্য শাকিরা পারিশ্রমিক নেবেন ২ মিলিয়ন ডলার।

আর্জেন্টিনা ও কলম্বিয়া ফাইনাল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft