ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭:৩৭ পিএম

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৪ কোটি ৪৪ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ১১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের  শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার।

এছাড়া, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। আজ কোম্পানিটির ৪ কোটি ১৬ লাখ ৩৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৩৪ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩  কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫ লাখ ২২ হাজার টাকা, প্রিমিয়ার সিমেন্টের ২ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকা এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft