নাটোরে ৫৬৫ লিটার চোলাই মদ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:৫৭ পিএম

নাটোরের গুরুদাসপুর অভিযান চালিয়ে ৫৬৫ লিটার চোরাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ৬নং চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকা থেকে মদসহ তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মিল্কি পূর্ব ধানোড়া গ্রামের মৃত সঞ্চা পাহানের ছেলে শ্রী রহিম পাহান (৪০), একই গ্রামের উপেন পাহার স্ত্রী শ্রী মিনতি রানী (৩৫) এবং স্বপন পাহানের ছেলে শ্রী দিলীপ পাহান (২০)।

পুলিশ জানায়, সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ৬নং চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকার একটি বাড়ি থেকে ৫৬৫ লিটার চোরাই মদ উদ্ধার করে পুলিশ। এবং মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গুরুদাসপুর থানা পুলিশের কর্মকর্তা ওসি মো. উজ্জল হোসেন বলেন, প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft