শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু
বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১:২৯ পিএম

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে  প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার শার্শা ইউনিয়নের চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর একই ইউনিয়নের চটকাপোতা গ্রামের জিহাদ আলীর ছোট ছেলে। গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।

স্থানীয়রা জানান, হাবিবুর সকালে মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখে তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, চটকাপোতা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft