বিএনপি নেতা ইশরাকের রিমান্ড শুনানি ২৩ জুলাই
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬:০২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকান্ডে রাষ্ট্রদোহের মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের  রিমান্ড শুনানির জন্য ২৩ জুলাই দিন ধার্য করেছে আদালত।   

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইশরাককে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার। 

অন্যদিকে ইশরাকের আইনজীবীরা আদালতকে জানায়, পুলিশের এই রিমান্ড আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিট আবেদনটি শুনানির জন্য প্রক্রিয়াধীন থাকায় তার শুনানির জন্য আগামী ২৩ জুলাই নতুন এ দিন ধার্য করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।

উল্লেখ্য, গত ১৯ মে ইশরাকের বিরুদ্ধে ১২টি নাশকতার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়।

মামলা শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন দেন। তবে পল্টন থানার এই রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ অক্টোবর রাতে রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা। মামলায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের পর দলটির কার্যালয়ে এসে বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফী ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft