কোটাবিরোধী আন্দোলন
সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৪:৫৩ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন কোটা আন্দোলনকারীরা। আজ সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন তারা। 

এর ফলে এলিফ্যান্ট রোড, মিরপুর রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে অবরোধ করা শিক্ষার্থীরা বলেন, এই মুহূর্তে আর অন্য কোনো দাবি নেই। এখন আমাদের এক দফা দাবি। সেটি হচ্ছে কোটা বাতিল করতে হবে। কোটার মাধ্যমে বিশেষ একটি শ্রেণিকে অতিরিক্ত সুযোগ করে দেয়া হচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি বিপিএসসির অধীনে নেয়া পরীক্ষারও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এমনটি যদি সত্যি হয়ে থাকে তবে ছাত্রসমাজের আর আশার কোনো জায়গা নেই।

তারা আরও বলেন, সামগ্রিকভাবে একটি সিস্টেম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে টেনে তোলা কঠিন। একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে কোটা। তাহলে সাধারণ শিক্ষার্থীদের কোনো জায়গা নেই। সেজন্য এই মুহূর্তে আমাদের এক দফা এক দাবি-কোটা বাতিল করতে হবে।

এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft