নাটোরে বিএনপি নেতা বাচ্চুর ওপর হামলার ঘটনায় ৯ আসামি কারাগারে
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৮:৫৭ পিএম

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কোপানোর মামলায় অভিযুক্ত প্রধান আসামিসহ ৯ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ রোববার(৭ জুলাই) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে ১৪ আসামি হাজির হলে আসামি পক্ষের আইনজীবি জামিন আবেদন করলে বিচারক মো. রওশন আলম জামিন নামঞ্জুর করে ৯ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এবং বাকী পাঁচ আসামিে জামিন মঞ্জুর করেন।

গতকাল শনিবার দুপুরে আহত বাচ্চুর স্ত্রী পারভীন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেন।

আসামিরা হলেন- মো. রাসেদুল ইসলাম কোয়েল, কানন, রিদয়, সেলিম, সজিব, জনি, প্রিন্স, মোহন, মাহাতাব। 

উল্লেখ্য, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে গত বুধবার(৩ জুলাই) সকালে জেলা বিএনপির কার্যালয়ে  সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বাসা থেকে আসছিলেন। এসময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে দুবৃত্তরা তাকে এলোপাথারী কুপিয়ে চলে যায়। এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাত্ত জখন হয়। পরে তাকে আশংঙ্কাজনক ভাবে উদ্ধার করে প্রথম নাটোর আধুনিক সদর হাসপাতালে এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। ওইদিন বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে আসা প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাব্বির হোসেন চপল, জেলা শ্রমকি দলের দপ্তন সম্পাদক রফিকুল ইসলাম, ৫ নম্বর ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলুসহ ৬ জনের ওপর হামলা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft