ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ২:৩০ পিএম আপডেট: ০৫.০৭.২০২৪ ৪:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে রাজু নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত রাজু উপজেলার দরিয়াল গ্রামের মো. হবির ছেলে। 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় গরু আনতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাকে গুলি করে বিএসএফ। তবে এ ব্যাপারে কোন কথা বলেনি বিজিবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft