দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৬
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ২:২২ পিএম আপডেট: ০৫.০৭.২০২৪ ২:২৫ পিএম

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী নাবিল পরিবহন ও আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৪ জন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে বাস ও ট্রাকের ২৮ যাত্রী।

আজ সকালে দিনাজপুর পুলিশ কন্ট্রোল সূত্রে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৬টায় দিনাজপুর  সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ’ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের ড্রাইভার হাসিবুর রহমান হাসু (৪০) ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে অপর নিহত ৫ জনের পরিচয় এখনো জানা যায়নি।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft