রাণীনগরের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৮:৩২ পিএম আপডেট: ০৩.০৭.২০২৪ ৮:৩৪ পিএম

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় এই অভিযান পরিচালনা করেন।
কর্মকর্তা জানান, ওই হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা নাগাদ থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রেতা-বিক্রেতারা জাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রায় একলক্ষ ২০ হাজার টাকার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর জনসম্মুখে আগুনে পুরে ভস্মিভূত করা হয়। এর আগে গত ২৬ জুন একই হাটে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।
তিনি আরো জানান, দেশীয় প্রজাতির মাছের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।