রাজধানীর কড়াইলে বস্তিতে আগুন
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:২৫ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৫৩ মিনিটের দিকে আগুন লাগে। 

প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কড়াইল বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

জানা গেছে, রাজধানীর কড়াইল বস্তিতে বছরে কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft