ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকারের সুযোগ পাবেন ৯৫ দেশের নাগরিক
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০:২৮ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি বাছাইয়ে শুক্রবার (২৮ জুন) আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । এ নির্বাচনে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত নাগরিকেরাও ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ ঘোষণা করেছেন, শুক্রবার বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। সেসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

পাশাপাশি দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা। অভিভাবক পরিষদের মুখপাত্র  বলেন, শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে। আর বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

এর আগে অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের রেকর্ড পর্যালোচনা করেন। ছয় জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। তবে ইতোমধ্যে দুই প্রার্থী অন্যদের প্রতি সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। বর্তমানে চার প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft