টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০:০৪ পিএম

টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত আটটায়, খেলা শুরু আধ ঘণ্টা পর। কিন্তু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে হানা দেয় বৃষ্টি। ফলে সময়মতো টস কিংবা খেলা শুরু করা যায়নি।

অবশেষে নির্ধারিত সময়ের প্রায় সোয়া এক ঘণ্টা পর টস হলো। আবার বৃষ্টি না হলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য ইংল্যান্ডের পক্ষে। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অর্থাৎ ভারত প্রথমে ব্যাটিং করবে।

প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য রাখা হয়নি। ফলে কোনো কারণে আজ ম্যাচের ফল না এলে সুপার এইটপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft