সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৬:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় বুধবার বিকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছে। 

নিহত জাহাঙ্গীর জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর শশই এলাকার মো. সামছু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার সার্নাল জানান, বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সড়ক পারাপারের সময় পথচারী জাহাঙ্গীর মিয়াকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft