ঢাকা ইন্সুরেন্সে নতুন সিইও নিয়োগ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:৪৭ পিএম

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়া হয়েছে। 

আজ বুধবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র বলছে, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন বায়েজিদ মুজতবা সিদ্দিকী।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মতিক্রমে ও আইডিআরএ-এর অনুমোদনের ভিত্তিতে নতুন সিইও নিয়োগ দেয়া হয়। তবে তিনি কবে থেকে কোম্পানিটিতে কাজে যোগদান করেছেন তা উল্লেখ করা হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft