গোপালগঞ্জে পুলিশ সদস্যদের সন্তানদের পুলিশ সুপারের উপহার
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫:৪৬ পিএম

আজ বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসএসসি-২০২৪ পরীক্ষায় পুলিশ সদস্যদের সন্তানরা কৃতিত্বের সাথে উত্তীর্ন হওয়ায় পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম। পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে একজন জেলায় প্রথম ও একজন চতুর্থ স্থান অধীকার করায় তাদের উপহার দেয়া হয়। 

পুলিশ সুপার আল-বেলী আফিফা পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার প্রতি সজাগ মনোভাব গড়তে উৎসাহ দেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহাবুব আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম।

এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও উত্তীর্ন শিক্ষাথীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft