লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২:৪৭ পিএম আপডেট: ২৬.০৬.২০২৪ ৬:০১ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ থেকে ৫ জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলার গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ।

তিনি বলেন, ‘এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft