বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৯:০০ পিএম

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ জামান। আজ  মঙ্গলবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সব সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেম নয়া সেনা প্রধান। এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর প্রদান করেন।

এসময় সেনাবাহিনী কর্মকর্তারাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft