চাপাইনবাবগঞ্জে নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৭:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকা থেকে মোবাশ্বির আলী ওরফে রাব্বিল নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে রাবার ড্যামের বারঘোরিয়া প্রান্তে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মোবাশ্বির জেলার শিবগঞ্জ উপজেলার বলিহারপুরের মোজাফফর আলীর ছেলে।

সদর মডেল থানার ওসি মেহেদি হাসান জানান, রাবার ড্যামের বারঘোরিয়া প্রান্তে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৭ টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মোবাশ্বিরের পরিবার পুলিশকে জানায়, রোববার বেলা ১১ টার দিকে সবার অগোচরে বাড়ি সামনে মহানন্দা নদীতে নেমে যায় মোবাশ্বির এবং স্রোতের তোড়ে ভেসে যায় সে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়েও তার মরদেহ উদ্ধার করতে পারেন নি। আইনি প্রক্রিয়া শেষে মোবাশ্বিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft