দাবি সেভ দ্য চিলড্রেনের
ইসরাইলি হামলায় ২১ হাজার ফিলিস্তিনি শিশু নিখোঁজ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৭:০০ পিএম

হামাস অধ্যুষিত গাজা উপতক্যায় গত বছরের ৭ অক্টোবর হামলা শুরু করে ইসরায়েল। এতে হামাস সেনাদের পাশাপাশি মারা গেছে বেসামরিক লোকজন। আবাসিক অঞ্চলে চলেছে ধ্বংসযজ্ঞ। এই ধ্বংসযজ্ঞ থেকে রেহায় মেলেনি নারী, এমনকি শিশুদেরও। অনেকে নিখোঁজও আছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে। 

সেখানে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় লড়াইয়ের তীব্রতা প্রায় শেষ। তবে, হামাসের সঙ্গে চুক্তির পরও যুদ্ধ চলবে।

অন্যদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ মে যে প্রস্তাব দিয়েছিলেন, নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।

সেভ দ্য চিলড্রেনের মতে, ইসরায়েলি হামলার শুরু থেকে এ পর্যন্ত ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। তারা এই শিশুদের খুঁজতে যুদ্ধ বিরোতির আহ্বান জানিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অপুষ্টিতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। কামাল আদওয়ান হাসপাতালে তারা মারা গেছে। এ নিয়ে ক্ষুধা ও তৃষ্ণায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১-এ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   গাজা যুদ্ধ   ইসরাইল   ফিলিস্তিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft