প্রকাশ্যে এলো সোনাক্ষী সিনহার বিয়ের ছবি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১১:৪৫ পিএম

অভিনেতা জহির ইকবালকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আজ রোববার মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা।

বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী। তিনি লিখেছেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা। মুসলমান কিংবা হিন্দু কোনো ধর্মীয় রীতিতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন তাঁরা। 

বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিজেকে আইভরি শাড়িতে সাজিয়েছেন সোনাক্ষী। খোঁপায় ফুলও গুঁজেছেন এই অভিনেত্রী। পাত্রীর সঙ্গে মিলিয়ে জহির সাদা রঙের পোশাক বেছে নিয়েছেন।

উল্লেখ্য, ২১ জুন জহিরের ফ্ল্যাটে হয় এই দুজনের গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আরেক বলিউড তারকা হুমা কুরেশীসহ এই দুজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft