তুরস্কে দাবানলে নিহত ৫
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ২:১৯ পিএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রাতে বেশ কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ জুন) তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রী ফাহরেতিন কোকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দু’টি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছেন এবং ৪৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   তুরস্ক   দাবানল   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft