বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য বিদায়ী সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৪:৫১ পিএম

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।  

আজ শুক্রবার সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছেজাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক  অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।  শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দরুদপাঠ ও দোয়া করেন বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সকল আনুষ্ঠানিকতায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft