অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১:৪৪ পিএম

মাদারীপুরের কালকিনিতে আড়িয়ালখাঁ নদীতে দুটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৩জুন) বিকেলে কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ জাকির হোসেন এই কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন জানান, জেলা প্রশাসক মারুফুর রশীদ খান ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের দিক নিদর্শনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আড়িয়াল খাঁ নদীর দুটি স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে প্রত্যেককে ০৩ (তিন) দিন করে বিনাশ্রম কারা দন্ড প্রদান করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলো বিনষ্ট এবং দুইটি মামলায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড ও প্রদান করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে কালকিনি থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft