নেট-দুনিয়ায় রোষের মুখে রামচরণ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৮:৩৬ পিএম

সেলফি তুলতে গিয়ে ভক্তের সঙ্গে তারকাদের বচসা, নতুন কিছু নয়। গত কয়েক বছরে এমন অনেক ঘটনাই ভাইরাল হয়েছে।

এবার দক্ষিণি তারকা রামচরণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে সেলফি তুলতে আসা এক ভক্তের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেছে এই দক্ষিণি তারকাকে। 

হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রামচরণের ভিডিও, যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। যে রামচরণ শান্ত স্বভাবের জন্য পরিচিত, তিনিই কিনা এদিন মারমুখী হয়ে উঠলেন। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।

আজ বুধবার ছিল অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানেই এক ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করায় নেট-দুনিয়ায় রোষের মুখে রামচরণ। ঠিক কী ঘটিয়েছেন রামচরণ?

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন রামচরণ। আর তাঁকে দেখে এক ভক্ত সেলফি তুলতে মুঠোফোন নিয়ে এগিয়ে যান। আর তখনই ভক্তকে এক ধাক্কায় সরিয়ে দেন অভিনেতা। নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হলেও এ বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি রামচরণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft