প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৪:৫৯ পিএম আপডেট: ১১.০৬.২০২৪ ৬:১৮ পিএম

আজ মঙ্গলবার (১১ জুন) ঈদুল আজহার পাঁচদিন আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের সকল গ্রামের মানুষদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিটি গ্রামকে নাগরিক সুযোগ-সুবিধার আওতায় আনব এবং প্রতিটি গ্রামের মানুষ নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করবে।’

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও ও ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত বাড়িগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হস্তান্তর করেন জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসন। ঘর বিতরণের পাশাপাশি ২৬টি জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন শেখ হাসিনা।

সারা দেশে ৪৬৪ উপজেলার মধ্যে নতুন এই ঘোষণার ফলে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলার মোট সংখ্যা ৫৮টিতে পৌঁছাল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft