কাশিয়ানিতে বেকারিকে ভোক্তা অধিকারের জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৪৫ পিএম

আজ সোমবার গোপালগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান কর্তৃক জেলার কাশিয়ানি উপজেলার  রামদিয়া বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রামদিয়া বাজারের পলাশ বেকারীকে পন্যে মোড়কজাত বিধি লংঘন ও খাদ্যে অননুমোদিত শিল্প রং ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার  টাকা জরিমানা করা হয়। 

এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের সদস্যবৃন্দ। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft