কসবায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:২৭ পিএম

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের কাছে সোমবার দুপুরে পিকআপ ভ্যানের চাপায় আলী হোসেন (৬০) নামে এক পথচারি নিহত হয়েছেন। 

নিহত আলী হোসেন খাড়েরা এলাকার মৃত হাফেজ আহমেদের ছেলে। তিনি পেশায় দুধ বিক্রেতা ছিলেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, পিকআপ ভ্যানটি আখাউড়া তন্তর বাজার থেকে মাছ বিক্রি করে ফিরে আসার সময় ওই মহাসড়কের পাশে পথচারী আলী হোসেনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যানটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft