আসছে দীপিকার ‘কল্কি ২৮৯৮ এডি’
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১০:২৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৪ ১০:৩২ পিএম

ভারতের সিনেমা ইতিহাসের সর্বোচ্চ বাজেটে সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে গোটা ভারতের প্রভাবশালী সব তারকাদের। 

আজ আসছে এর প্রথম অফিসিয়াল ট্রেলার। তার আগে ৯ জুন অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে চমকে দিয়েছেন বি-টাউনের এই মাস্তানি।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে সিনেমাটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ অর্থ ৬০০ কোটি রুপি। এর আগে এত অর্থ খরচে কোনো সিনেমাই নির্মাণ করা হয়নি। তাই এই প্রজেক্টের নতুন কোনো সংবাদ প্রকাশ হলেই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।

প্রকাশ হওয়া পোস্টারে দীপিকাকে দেখা যায় বিষণ্ন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। গায়ে নোংরা চাদর, ছোট ছোট চুলে নাকে মুখেও ময়লা লেগে আছে। ছবি দেখাই বোঝার অপেক্ষা রাখে না, যে তিনি একজন নারী যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন।

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি জুনের ২৭ তারিখ বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে আসছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। এই প্রথম তারা রুপালি পর্দায় জুটি হচ্ছেন।

প্রভাস-দীপিকা ছাড়া সিনেমার মূল আকর্ষণ থাকবে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো দুই মহান তারকার জুটি। এ ছাড়া আরও অভিনয় করছেন দুলকার সালমান, দিশা পাটানি, কীর্তি সুরেশ।

এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে এস এস রাজামৌলি, ম্রুনাল ঠাকুর, রাম গোপাল ভার্মা, বিজয় দেবরাকোন্ডা ও রানা দাগ্গুবতির মতো সুপার স্টারদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft