ফের শাকিব-পূজাকে দেখা গেলো একমঞ্চে
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৬:৩৪ পিএম

প্রায় দুই বছর পর একসঙ্গে দেখা গেলো সাকিব-পূজাকে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাঁদের দুজনকেও।

‘গলুই’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন পূজা চেরী। ২০২২ সালের মাঝামাঝি ছবিটি মুক্তির পরপরই গুঞ্জন ওঠে, শাকিব খানের সঙ্গে পূজা চেরীর গোপন প্রেম চলছে। শুধু তা–ই নয়, একপর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত গড়ায়। এর পরপরই পূজা চেরীর আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরও এগিয়ে দেয়। এর পর থেকেই শাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এ নায়িকার। ‘গলুই’–এর পর জুটি বেঁধে আরও যেসব ছবিতে কাজের কথা ছিল, তা–ও বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিতর্ক এড়াতে দুজনেরই যোগাযোগ বন্ধ হয়ে যায়। শাকিব খানের ‘মায়া’ ছবিতেও নায়িকা হিসেবে পূজার নাম পরিবর্তন হয়।

হঠাৎ করেই গতকাল রাতে একটি ফ্যাশন শো–এর অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুজন। কুশল বিনিময়ও করলেন তাঁরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft